বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাকসু নির্বাচনের পরিবেশ নেই : ৪টি প্যানেলের সংবাদ সম্মেলন

  • রায়হান রোহানঃ
  • প্রকাশিত সময় : ০৪:০৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ১২৯
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের বর্তমানে সুষ্ঠু পরিবেশ নেই বলে দাবি করেছে নির্বাচনে অংশ নেয়া ৪টি প্যানেলসহ স্বতন্ত্র কয়েকজন প্রার্থী।
সোমবার দুপুরে ক্যাম্পাসের পরিবহণ মার্কেটে একসাথে সংবাদ সম্মেলন করে সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেল, রাকসু ফর র্যাডিকাল চেঞ্জ প্যানেল, সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেল ও ইউনাইটেড ফর রাইটস প্যানেলের প্রার্থীরা। এছাড়াও সংবাদ সম্মেলনে হল সংসদের তাপসী রাবেয়া হল, সোহরাওয়ার্দী হল, জিয়া হল, বিজয় ২৪ হল, সৈয়দ আমির আলী হলের স্বতন্ত্র প্রার্থীরাও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, পোষ্যকোটাকে সামনে এনে বিশ্ববিদ্যালয়ে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হয়েছে সেখানে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সকলেই পরষ্পরের মুখোমুখি অবস্থানে রয়েছে, যা কারোই কাম্য নয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনের প্রাণ -শিক্ষার্থীদের অংশগ্রহণ না হলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবেই। পোষ্য কোটা ইস্যুতে ক্যাম্পাস কমপ্লিট শাট ডাউনের ফলে শিক্ষার্থীদের অনেকে বাসায় যাওয়া শুরু করেছে। দুর্গাপূজা ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছুটির পাশাপাশি অনাকাঙ্ক্ষিত কমপ্লিট শাটডাউনের কারণে সকল প্যানেলের, সকল স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাঁধা হয়ে দাড়িয়েছে। শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে রাকসু নির্বাচন করতে শিক্ষক, শিক্ষার্থীদের যে অংশগ্রহণ, এখন তা বিশ্ববিদ্যালয়ে নেই।
বিশ্ববিদ্যালয়কে কমপ্লিট শাটডাউনে রেখে কোনোভাবে রাকসু নির্বাচন হতে পারে না। তাই ক্যাম্পাসের অস্থিতিশীল পরিবেশ, কমপ্লিট শাটডাউন, পূজার ছুটি সব কিছু বিবেচনা করে রাকসু নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।
পরে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন ৪টি প্যানেলের প্রার্থীরা।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

রাকসু নির্বাচনের পরিবেশ নেই : ৪টি প্যানেলের সংবাদ সম্মেলন

প্রকাশিত সময় : ০৪:০৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫