শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আখতারের ওপর হামলায় আটক যুবলীগ কর্মীর পরিচয় মিলেছে

নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ করে ডিম নিক্ষেপকারী একজনকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ।

আটক করার পর তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। তবে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মিলেছে আটক ব্যক্তির পরিচয়।

তার নাম মিজানুর রহমান। তিনি যুবলীগ কর্মী বলে জানিয়েছেন নিউইয়র্ক আওয়ামী লীগের একাধিক সূত্র।  তিনি সিলেটের বাসিন্দা।

পুলিশ তাকে জ্যাকসন হাইটস এলাকা থেকে আটক করে হাতে হাতকড়া পরিয়ে হেফাজতে নেয়। ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিট থেকে পুলিশ মিজানুরকে আটক করে। জানা গেছে, বুধবার তাকে আদালতে নেওয়া হবে।

মিজানুর রহমানকে আটকের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যাতে দেখা গেছে, আটক করার পর মিজানুর রহমান ‘জয় বাংলা’ বলে স্লোগান দেন। তার সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীরাও স্লোগান দেয়।

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধিদলের সদস্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ করে ডিম নিক্ষেপ করে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানকে ডিম ছুড়তে দেখা গেছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে আখতার হোসেন সেখানে পৌঁছান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আখতারের ওপর হামলায় আটক যুবলীগ কর্মীর পরিচয় মিলেছে

প্রকাশিত সময় : ০৫:১৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫