সীমা অধিকারীকে স্ত্রী দাবি করে বিকাশ অধিকারী ও পলাশ কুন্ডুর মধ্যে টানাটানি-হাতাহাতির ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামলাতে পুলিশ তাদের থানায় নিয়ে গেলেও কোনো সমাধানে পৌঁছাতে পারেনি। অগত্যা তিনজনকেই পাঠানো হয়েছে কারাগারে।
এই ঘটনা ফরিদপুরের। বিকাশের বাড়ি জেলার কানাইপুরে ও পলাশের সদরে। সীমার বাড়িও সদরে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে যশোর শহরের চারখাম্বার মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে কমলা রঙের সালোয়ার কামিজ পরিহিত এক নারীকে নিয়ে টানাটানি করছিলেন দুই ব্যক্তি। তারা দুজনই ওই নারীকে নিজের স্ত্রী বলে দাবি করছিলেন। একপর্যায়ে শুরু হয় হাতাহাতি। দুজনের টানাটানি ও হাতাহাতি দেখে ভিড় করেন উৎসুক জনতা। কেউ কেউ ভিডিও করতেও শুরু করেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ তিনজনকেই নিয়ে যায় থানায়।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























