বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহার করলেন শিক্ষকরা

  • রায়হান রোহানঃ
  • প্রকাশিত সময় : ০৫:২৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’ প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাদের চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহার করেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর, ২০২৫) দুপুরে সংগঠনের সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলীম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে, বুধবার (২৪ সেপ্টেম্বর, ২০২৫) একই আশ্বাসে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরাও তাদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে নেয়।উল্লেখ্য, গত রোববার পোষ্য কোটা নিয়ে উদ্ভূত পরিস্থিতির জেরে প্রশাসনের জরুরি সিন্ডিকেট সভায় পোষ্য কোটা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

একইসঙ্গে, গত শনিবারের শিক্ষক লাঞ্ছনার অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়। তবে কোটা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার এবং লাঞ্ছনার বিচারের দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এই শাটডাউনের ঘোষণা দিয়েছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

রাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহার করলেন শিক্ষকরা

প্রকাশিত সময় : ০৫:২৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫