উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে বৃহস্পতিবার সকালে রাজশাহীর তানোরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক ফিলিপ টুডুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি সাংবাদিক এম রায়হান আলী।
বরেন্দ্র এলাকার বিভিন্ন কমিউনিটির লিডারদের নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় জিও এনজিওর ৩০ জন প্রতিনিধি অংশ নেন। এসময় শিশুদের জীবনের মান, শিক্ষা, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিয়ে আলোচনায করা হয়।
প্রধান অতিথি এম রায়হান আলী বলেন, শিশুদেরকে পরিবার থেকে আগে শিক্ষা দেওয়া উচিত। শিশুরা অনুকরণ প্রিয়, তাই মা-বাবার আচার-আচরণ কথাবার্তা শিশুরা অনুকরণ করে। আজকের শিশু আগামী দিনের রাষ্ট্রনায়ক।
আলোচনা সভার সঞ্চালক ফ্রান্সিস মাল্টি বলেন, শিশুদের নিয়ে শিশুরা চিন্তা করতে পারে না। শিশুদের নিয়ে অভিভাবকদের চিন্তা করতে হয়। শিশুদের জীবনের মান উন্নয়ন করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে ও পারিবারিক শিক্ষা দিতে হবে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























