এমন ম্যাচও কেউ হারে? পুরো ম্যাচজুড়ে মনে হচ্ছিলো, অনায়াসেই আজ পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনলে পৌঁছে যাবে বাংলাদেশ। কিন্তু ব্যাটারদের নিদারুণ ব্যর্থতায় সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও বাংলাদেশকে ফাইনালে পৌঁছাতে দিল না।
অথচ ম্যাচের সমীকরণটা ছিল বেশ সহজ। ২০১৬ এশিয়া কাপের পুনরাবৃত্তি ঘটাতে হলে বাংলাদেশের প্রয়োজন ছিল মোটে ১৩৬ রান। এর চেয়ে ঢের বেশি রান এই এশিয়া কাপে এই মাঠেই তাড়া করেছে দল, সেটার সপ্তাহও পেরোয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৯ রান তাড়া করে পাওয়া ওই জয়ই বাংলাদেশকে স্বপ্ন দেখার সাহসটা দিয়েছিল। তবে এবার ১৩৬ রান তাড়া করতে না পারার গ্লানি সে স্বপ্নটা ভেঙে দিল দলের।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























