বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীর পদ্মায় নৌকাডুবি, মৃত এক নিখোঁজ ২

রাজশাহীর গোদাগাড়ীতে নৌকাডুবিতে জিতেন মন্ডল নামের একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও দুজন নিখোঁজ রয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে প্রেমতলী এলাকায় পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
মৃত জিতেন মণ্ডলের বাড়ি উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামে। নিখোঁজ রয়েছেন ফরাদপুর গ্রামের দীলিপ ও ডুমুরিয়া গ্রামের হরেন সাহা। তাদের উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দল অংশ নিয়েছে।
স্থানীয়রা জানান, সকালে প্রেমতলী পালপাড়া এলাকার কানাই কর্মকার নামের এক বৃদ্ধ মারা যান। তার মরদেহ সমাহিত করার জন্য পদ্মা নদীর মাঝচরে নেওয়া হয়। একটি নৌকা এই মরদেহটি চরে রেখে আরও আত্মীয়-স্বজনকে নিতে এ পারে আসে। তখন ২০-২৫ জন আত্মীয় নৌকায় উঠে নদী পার হয়ে মরদেহ সৎকারের জন্য যাচ্ছিলেন। তখনই স্রোতের তোড়ে নৌকাটি ডুবে যায়।
এ ঘটনার পর বাকিরা সাঁতরে পারে উঠে এলেও তিনজন নিখোঁজ হন। পরে স্থানীয়রা জিতেন মণ্ডলকে উদ্ধার করে উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

রাজশাহীর পদ্মায় নৌকাডুবি, মৃত এক নিখোঁজ ২

প্রকাশিত সময় : ০৯:৩৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫