বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী ঢাকা রুটের বাস চলাচল দ্বিতীয় দিনের মতো বন্ধ

রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে একটি ছাড়া ঢাকা রুটের যাত্রীবাহী সকল বাস চলাচল শনিবার (২৭ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে।
চালক ও শ্রমিকদের সুযোগ সুবিধা বাড়ানো নিয়ে মালিকদের সাথে মতবিরোধের কারণে মালিকপক্ষ বাস চলাচল বন্ধ রেখেছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। আগে থেকে টিকিট কেটে রাখা অনেক যাত্রী টার্মিনালে এসে ফিরে যাচ্ছে।
উদ্ভুত পরিস্থিতিতে শনিবার দুপুরে ঢাকায় পরিবহণ মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের বৈঠক হবার কথা থাকলেও বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক কফিল উদ্দিন দেশের বাইরে থাকায় বৈঠক হয়নি। আগামীকাল রবিবার বৈঠক হতে পারে বলে জানিয়েছেন উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল।
বাস মালিকরা জানান, বাসচালক ও শ্রমিকদের দাবির প্রেক্ষিতে গত ২৩ সেপ্টেম্বর ঢাকায় শ্রমিক ও মালিকপক্ষের বৈঠকের পর বেতন বাড়িয়েছেন। এখন চালক ও শ্রমিকরা নতুন করে আরো কিছু দাবি জানিয়েছে। এর মধ্যে রাস্তায় যাত্রী তোলার দাবি করেছে তারা। তবে যাত্রীদের নিরাপত্তার কারণে মালিকরা রাস্তায় যাত্রী তুলতে রাজি নন। এ ধরণের একাধিক মতবিরোধের কারণে মালিকরা বাস বন্ধ রাখতে বাধ্য হয়েছেন বলে জানান।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহী ঢাকা রুটের বাস চলাচল দ্বিতীয় দিনের মতো বন্ধ

প্রকাশিত সময় : ০৯:৩৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫