বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপি নেতা উজ্জল

  • রায়হান রোহানঃ
  • প্রকাশিত সময় : ১১:২১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৪

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপি নেতা উজ্জল

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তি, শৃঙ্খলা ও যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলার অন্তত ১৫টি মন্দিরের পূজা-মন্ডপ পরিদর্শন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি (রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত), রাজশাহী জেলা যুবদলের সাবেক আহ্বায়ক, রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সম্পাদক, রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোঃ আনোয়ার হোসেন উজ্জল।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দিনব্যাপী বিভিন্ন এলাকায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে পূজা-মন্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় দলীয় নির্দেশনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত আকর্ষণীয় ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন উজ্জল।

পূজায় আগত ভক্ত ও স্থানীয়দের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা কোন সময়, কোন কারণেই ভয় পাবেন না। মনে রাখবেন—বিএনপি সবসময় আপনাদের পাশে আছে এবং পাশে থাকবে। বিএনপি অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। আমাদের ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। আমরা মিলেমিশে থাকতে চাই। আপনারা যে কোনো প্রয়োজনে বিএনপিকে পাশে পাবেন।”

তিনি আরও বলেন,“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির মাধ্যমে দেশের শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি কাজ করে যাচ্ছে। এই কর্মসূচির সফল বাস্তবায়নই হবে সবার মুক্তি।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আকবর আলী, চারঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল হক জীবন, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মতলেবুর রহমান, রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজিব, তিতাসসহ চারঘাট উপজেলার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা শেষে অতিথিরা স্থানীয়দের মধ্যে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপি নেতা উজ্জল

প্রকাশিত সময় : ১১:২১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫