রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৪ নং ওয়ার্ডে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন নাটোরের লালপুর উপজেলার সাঁইপাড়া এলাকার আসিব হোসেন সবুজের স্ত্রী রেশমা বেগম (২২)। নবজাতকদের মধ্যে তিনজন ছেলে ও দুইজন মেয়ে। তবে জন্মের কয়েক ঘণ্টা পর এক ছেলে ও এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের জন্ম হয়।
আসিব হোসেন সবুজ বলেন, আমার স্ত্রীর পেটে একাধিক সন্তান ছিলো। তাই নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়। মঙ্গলবার সে পেটে একটু ব্যথা অনুভব করায় রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করি।
সেখানে রাত ৯টার দিকে পাঁচ সন্তানের জন্ম দেয় রেশমা।

রিপোর্টারের নাম 

























