রাজশাহীর মোহনপুরে কেক কেটে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন পালন ও গোপন বৈঠক করেছে দলীয় নেতাকর্মীরা।
শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাকশিমইল ইউনিয়নের খাড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচি পালনের সময় পুলিশ উপস্থিত হয়। এসময় ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পালিয়ে যায়।
মোহনপুর থানার এসআই আতাউর রহমান জানান, গোপন সূত্রে তারা জানতে পারেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ উসকানিমূলক বৈঠকের আয়োজন করেছে। তারা ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত নেতাকর্মীরা দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ স্থানীয়দের মাধ্যমে নিশ্চিত হন, সেখানে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৫ থেকে ৩০ জন কর্মী সমবেত হয়েছিল।
এঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে কেক কাটার একটি ভিডিও ভাইরাল হলে পুলিশ আসামিদের সনাক্ত করে থানায় মামলা দায়ের করে।
এ ঘটনায় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মামলার আসামি মৌগাছি কলেজের অধ্যক্ষ বেলাল উদ্দিনকে গ্রে*ফ*তা*র করেছে পুলিশ। তিনি জেলা আওয়ামী লীগের সদস্য ও খাড়াইল গ্রামের মৃত আব্বাদুর রহমানের ছেলে।
হতত বছর একইদিনে খাড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অধ্যক্ষ বেলালের নেতৃত্বে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে কেক কাটা ও বৈঠক অনুষ্ঠিত হয়েছিল বলে জানা যায়।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























