শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিসিবি নির্বাচন নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন ইশরাক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৩টি ক্যাটাগরিতে ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাখাওয়াত হোসেন এবং ফারুক আহমেদ।

এই নির্বাচনে ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা ও বিভাগ কোটায় নির্বাচিত হয়েছেন ১০ জন, ক্যাটাগরি-২ বা ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন। ক্যাটাগরি-৩ অর্থাৎ সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন সরকারি এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কোটা থেকে নির্বাচিত হয়েছেন ১ জন।

তবে এই নির্বাচন নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন।

তিনি এক ফেসবুক বার্তায় লিখেন, ‘বিসিবির জালিয়াতির সিলেকশন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে সাধারণ জনগণ ও ক্রীড়া সংগঠকরা। জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য দেশকে স্থিতিশীল রাখতে এখন কিছু বলা হচ্ছে না। অচিরেই এই জাতীয় বেইমানদের কাঠগড়ায় দাঁড় করানো হবে ইনশাআল্লাহ। আমাদের দেশের আইন মেনেই এই ভুয়া বোর্ড লাথি মেরে ছুড়ে ফেলে দেয়া হবে।’

এদিকে বিসিবি নির্বাচন ঘিরে আগে থেকেই নাটকীয়তা ছিল। বয়কট, পাল্টাপাল্টি অভিযোগ এবং শেষ মুহূর্তের প্রার্থিতা প্রত্যাহারের মতো ঘটনা ঘটেছে নির্বাচন ঘিরে। অবশেষে আজ সোমবার সকালে শুরু হয় ভোগগ্রহণ। সন্ধ্যা ৬টায় ফলাফল ঘোষণা হয়।

নিচে পাঠকদের জন্য নির্বাচিতদের তালিকা দেওয়া হলো:

এনএসসি কোটা থেকে নির্বাচিত হয়েছেন-

এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা-বিভাগ কোটা থেকে নির্বাচিত হয়েছেন-

চট্টগ্রাম বিভাগ- আহসান ইকবাল চৌধুরি, আসিফ আকবর।

খুলনা বিভাগ- আব্দুর রাজ্জাক রাজ, জুলফিকার আলি খান।

ঢাকা বিভাগ- নাজমুল আবেদিন ফাহিম, আমিনুল ইসলাম বুলবুল।

বরিশাল বিভাগ- সাখাওয়াত হোসেন।

সিলেট বিভাগ- রাহাত শামস।

রাজশাহী- মোখলেসুর রহমান।

রংপুর- হাসানুজ্জামান।

ক্যাটাগরি-২ অর্থাৎ ঢাকার ক্লাব কোটা থেকে নির্বাচিত হয়েছেন-

ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু , ইফতেখার রহমান মিঠু, ফয়জুর রহমান ও নাজমুল ইসলাম।

ক্যাটাগরি-৩ অর্থাৎ সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন সরকারি এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কোটা থেকে নির্বাচিত হয়েছেন-খালেদ মাসুদ পাইলট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিসিবি নির্বাচন নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন ইশরাক

প্রকাশিত সময় : ১১:০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫