ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে সেথানে সমাবেশ করতে পারেনি দলটি।
শনিবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে দলের কিছু নেতাকর্মী অফিসের সামনে জড়ো হতে চাইলে পুলিশ তাদের ধাওয়া করে।
এ সময় জাপার নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি বলে খবর পাওয়া গেছে।
পুলিশের ধাওয়ার মুখে নেতাকর্মীরা দ্রুত পালিয়ে যায়। এদিকে, সমাবেশস্থলে কিছু লোক যাওয়ার চেষ্ঠা করলেও জমায়েত হতে পারেনি।
জাপার নেতাকর্মীরা দাবি করেন, পুলিশের বাধার কারণেই তারা নির্ধারিত স্থানে সমাবেশ করতে ব্যর্থ হন।
এর আগে ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে শুরু হয় কর্মী সমাবেশ। মঞ্চে উপস্থিত হন জিএম কাদের, শামীম হায়দার পাটোয়ারীসহ প্রথম সারীর নেতারা।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























