মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চারঘাটে মায়ের ওপর অভিমান করে ষষ্ঠ শ্রেণির ছাত্রের আত্মহত্যা

রাজশাহীর চারঘাটে মায়ের ওপর অভিমান করে বখতিয়ার (১২) নামের এক স্কুলছাত্র ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত বখতিয়ার উপজেলার মোক্তারপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। রোববার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার মোক্তারপুর মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকাল ৫টার দিকে বখতিয়ার মোক্তারপুর মধ্যপাড়ায় তার বড় বোন দিপ্তির বাড়িতে বেড়াতে যায়। এ নিয়ে মা দিলারা বেগম তাকে বকাঝকা করেন। পরে কোনো কিছু না বলে সে মাগরিবের নামাজ পড়তে মসজিদে যায়। নামাজ শেষে বাড়ি ফিরে নিজ ঘরে অবস্থান করছিল।

এশার নামাজ পড়তে যাওয়ার জন্য তার বাবা শরিফুল ইসলাম ডাকতে গেলে দেখেন, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। বহু ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখতে পান, ঘরের তীরের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে বখতিয়ারের দেহ ঝুলছে। দ্রুত স্থানীয়দের সহায়তায় তাকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার। মা দিলারা বেগম ও বোন দিপ্তি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “কে জানত এতটুকু কারণে সে এমন সিদ্ধান্ত নেবে। এই অভিমান যেন আমাদের সারা জীবনের কান্না হয়ে রইলো।”

বাবা শরিফুল ইসলাম বলেন, “কে জানত মায়ের সামান্য বকুনি সহ্য করতে না পেরে আমার কলিজার টুকরো সবাইকে কাঁদিয়ে চলে যাবে।”

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, “লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চারঘাটে মায়ের ওপর অভিমান করে ষষ্ঠ শ্রেণির ছাত্রের আত্মহত্যা

প্রকাশিত সময় : ০৪:৫৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫