শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তালাবদ্ধ দোকানে গৃহবধূর মরদেহ, স্বামী পলাতক

ঝিনাইদহে একটি তালাবদ্ধ কাঠের দোকান থেকে তাসলিমা খাতুন নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ অক্টোবর) রাতে শহরতলীর গোপীনাথপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার হয়। ঘটনার পর থেকে নিহতের স্বামী লাল মিয়া পলাতক।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, শহরতলীর গোপিনাথপুর গ্রামের বাসিন্দা লাল মিয়া। ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে একটি দোকান করে কাঠের ফার্নিচার তৈরির কাজ করেন তিনি। রবিবার সকালে লালমিয়া দোকানে যান। এর কিছুক্ষণ পর তার স্ত্রী দোকানটিতে যান।

বিকেলে এই দম্পতির ছেলে বাড়িতে গিয়ে মা-বাবাকে খুঁজে না পেয়ে আশপাশে খুঁজতে শুরু করে। পরে তিনি দোকানে যান। তালাবদ্ধ দোকানের ভেতর তিনি তার মা তাসলিমার মৃতদেহ দেখতে পান। তিনি ঘটনাটি পুলিশকে জানান।

তিনি আরো জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তালাবদ্ধ দোকানে গৃহবধূর মরদেহ, স্বামী পলাতক

প্রকাশিত সময় : ১১:১২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫