রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বেরোবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে ৩ বিভাগের সংঘর্ষ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ৩ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে ও শ্রেণিকক্ষ ভাঙচুরের ঘটনায় মার্কেটিং বিভাগের ৮ শিক্ষার্থীকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

গতকাল সোমবার রাতে শৃঙ্খলা কমিটির জরুরি বৈঠক শেষে এমন তথ্য নিশ্চিত করে উপাচার্য ড. মো. শওকাত আলী বলেন, ‘বহিষ্কারের এই সংখ্যা বাড়তে পারে।’

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী সাফায়েত হোসেন শুভ, শাহরিয়ার অপু, সজিব, সৌরভ, নাজমুজ সাকিব, রোহান সরকার রোহান, জিহাদ এবং ২০২১-২২ সেশনের শিক্ষার্থী আশরাফুল ইসলাম।

জানা যায়, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত জেন-জি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় মার্কেটিং বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার অপুর সঙ্গে খেলা চলাকালে ধাক্কাধাক্কি হয়। সেই ঘটনার জেরে সোমবার বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা চকবাজারে রাত সাড়ে ৮টার দিকে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীকে মারধর করেন।

প্রত্যক্ষদর্শী পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তুহিন রানা বলেন, ‘মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রোহান, অপুর সঙ্গে পরিসংখ্যান ও পদার্থ বিজ্ঞান বিভাগের কিছু শিক্ষার্থীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে পরিসংখ্যান ও পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর ওপর হামলা চালান। এতে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী প্রান্ত আহত হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ৩ বিভাগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বেরোবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে ৩ বিভাগের সংঘর্ষ

প্রকাশিত সময় : ১১:২৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫