শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভোট দিতে ২৫টি বাসে আসছেন অনাবাসিক শিক্ষার্থীরা

  • রায়হান রোহানঃ
  • প্রকাশিত সময় : ০৭:০৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৮৬

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৯টায়। নির্বাচনে ভোট দিতে সকাল থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থাপনায় ২৫টি বাসে অনাবাসিক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভোট দিতে আসছেন। ইতোমধ্যে রাজশাহী শহর ও আশপাশ থেকে একাধিক বাস ক্যাম্পাসে এসে পৌঁছেছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৮টা, ৯টা ও দুপুর ১২টা, বিকেল ৪টায় এবং সর্বশেষ ৫টা ১৫ মিনিটে যাতায়াত করবে বাসগুলো।

প্রশাসন জানিয়েছে, ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে ৬টি ধাপে শিক্ষার্থীদের হলে ও ভোটকেন্দ্রে আনার ব্যবস্থা করা হয়েছে। সকাল থেকেই রাজশাহীর বিভিন্ন স্থান থেকে বাসগুলো নির্ধারিত রুটে শিক্ষার্থীদের বহন করছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. মো. আব্দুর রাজ্জাক সরকার বলেন, ‘অনাবাসিক শিক্ষার্থীদের ভোটে অংশ নিতে যাতে কোনো অসুবিধা না হয়, সেজন্য আমরা ২৫টি বাস চালু করেছি। বিকেল ৪টা থেকে সবাই আবার ফিরতে পারবেন। ৪টা ও ৬টায় দুইটা বাস ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের নিয়ে গন্তব্যে যাবে। প্রশাসনের পক্ষ থেকেও পর্যাপ্ত নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করা হয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে রাকসু নির্বাচন। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে একযোগে এই ভোটগ্রহণ চলবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভোট দিতে ২৫টি বাসে আসছেন অনাবাসিক শিক্ষার্থীরা

প্রকাশিত সময় : ০৭:০৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫