শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

একযোগে দল ছাড়লেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ৫৬ ইউপি সদস্য

লালমনিরহাট সদর উপজেলার ৯ ইউনিয়নের আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিভিন্ন পদে থাকা ৫৬ জন ইউপি সদস্য নিজ নিজ দল থেকে একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তাদের মধ্যে ৪৪ আওয়ামী লীগের এবং ১২ জন জাতীয় পার্টির।
‎সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ হলরুমে এক জরুরি সভায় একত্রিত হয়ে তারা এই ঘোষণা দেন।
সভায় খুনিয়াগাছ ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লালমিয়া এবং মহেন্দ্রনগর ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মমতাজ আলীসহ অন্যান্য আওয়ামী লীগ সমর্থিত নেতারা একসঙ্গে কণ্ঠ মিলিয়ে বলেন, ‘আজ থেকে আমরা আর কোনোদিন আওয়ামী লীগের রাজনীতি করব না। তবে ভবিষ্যতে ভালো কোনো রাজনৈতিক দল পেলে, সেই দলে যোগ দেব।’
মহেন্দ্রনগর ইউপির আরেক সদস্য ও জেলা জাপার সদস্য সাহাবুল হকসহ জাতীয় পার্টির সমর্থিত সদস্যরাও একইভাবে তাদের সম্মিলিত সিদ্ধান্ত জানান।
পদত্যাগকারী ইউপি সদস্যের মধ্যে বেশ কয়েকজন বিএনপিতে যোগদানের ঘোষণা দিয়েছেন। অন্যরা পরে তাদের রাজনৈতিক সিদ্ধান্ত জানানোর কথা বলেছেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

একযোগে দল ছাড়লেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ৫৬ ইউপি সদস্য

প্রকাশিত সময় : ০৩:৫৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫