শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে সোনার বারসহ তরুণ গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ী থানা পুলিশ ৫টি সোনার বার উদ্ধার করেছে। এ ঘটনায় এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মোশারফ হোসেন (২০)। তিনি স্বর্ণ চোরাকারবারি বলছে পুলিশ।

মোশারফের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বকচর গ্রামে। মঙ্গলবার সন্ধ্যায় জেলা পুলিশের মুখপাত্র রফিকুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোদাগাড়ী পৌরসভার হাটপাড়া ঘাট সংলগ্ন পদ্মা নদীর ধারে অভিযান চালিয়ে ৫টি সোনার বারসহ মোশারফকে আটক করা হয়।

কালো স্কচটেপে মোড়ানো ৫টি সোনার বার কাটা অবস্থায় ছিল। এগুলোর ওজন ২৯৪ দশমিক ১৩ গ্রাম।

তিনি আরও জানান, অভিযানের সময় স্বর্ণ চোরাকারবারি চক্রের আরও দুই সদস্য ডাবলু ও জাহিদ কৌশলে পালিয়ে যান। এ নিয়ে মামলা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে সোনার বারসহ তরুণ গ্রেপ্তার

প্রকাশিত সময় : ০৩:৫২:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫