মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীর পদ্মায় কুমির, নদীতে গোসল না করতে মাইকিং

রাজশাহীর পদ্মায় ছোট-বড় একাধিক কুমিরের দেখা মিলেছে। এর মধ্যে গত বৃহস্পতিবার প্রাপ্তবয়স্ক একটি কুমিরের ছবি তুলেছেন ইমরুল কায়েস ও উম্মে খাদিজা ইভা দম্পতি। আর ছোট এক বা একাধিক কুমির দেখেছেন নদীতে মাছ ধরতে যাওয়া জেলেরা।
এই অবস্থায় নদীতে গোসল করা থেকে বিরত থাকতে এলাকায় মাইকিং করেছে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।
পদ্মার প্রাপ্তবয়স্ক কুমিরটিকে বিরক্ত না করতে মঙ্গলবার (২১ অক্টোবর) রাজশাহী বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পক্ষ থেকে নগরীর শ্রীরামপুর এলাকায় জেলেদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় জেলেরা জানান, কয়েক দিনের মধ্যে তাঁরাও ভারতীয় সীমান্ত লাগোয়া চরমাজারদিয়া এলাকায় পদ্মা নদীতে কুমির দেখেছেন। তবে তাঁদের দেখা কুমির ছবিতে আসা কুমিরটির মতো বড় নয়, সেটি ছোট।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীর পদ্মায় কুমির, নদীতে গোসল না করতে মাইকিং

প্রকাশিত সময় : ০৪:২৯:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫