বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পুঠিয়ায় স্ত্রীর উপর অভিমান করে প্রহরীর আত্মহত্যা

রাজশাহীর পুঠিয়ায় পারিবারিক বিরোধের জেরে আরিফুল ইসলাম আরিফ (৩০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নওপাড়া গ্রামে তাঁর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলাম নওপাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। তিনি পুঠিয়া বালিকা বিদ্যালয়ে দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে পারিবারিক বিভিন্ন বিষয়ে আরিফুলের স্ত্রী শিলা আক্তারের (২৮) সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। পরে অভিমানে তিনি বাড়ির ঘরের বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। সন্ধ্যা ছয়টা বিশ মিনিটের দিকে বাড়ির লোকজন তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরিবারের আবেদন ও প্রাথমিক তদন্তে আত্মহত্যা প্রতীয়মান হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতের ভাই গিয়াস উদ্দিন জানান, দীর্ঘদিন ধরেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দাম্পত্য কলহ চলছিল।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন (ওসি) বলেন, ‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। পারিবারিক বিরোধের জেরে এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে।’ তিনি আরও বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পুঠিয়ায় স্ত্রীর উপর অভিমান করে প্রহরীর আত্মহত্যা

প্রকাশিত সময় : ১০:৪৭:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫