রাজশাহীতে পৃথক ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীরা।
রবিবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে নগরীর হেতেমখাঁ এলাকায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল ইউনিটের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল ইউনিট দীর্ঘদিন ধরে পৃথক স্থানে পরিচালিত হচ্ছে। এখানে প্রয়োজনীয় অবকাঠামো, সরঞ্জাম ও জনবলসহ সব প্রয়োজনীয় সকল সুবিধা রয়েছে। এই অবকাঠামোকে কাজে লাগিয়ে মানসম্মত ডেন্টাল শিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে দ্রুত রাজশাহীতে পৃথক একটি ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার করার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ডেন্টাল ইউনিটের ইন্টার্ন প্রেসিডেন্ট ডা. নাসরুল্লাহ শেখ, প্রভাষক ডা. মাহফুজুর রহমান রাজ, শিক্ষার্থী গোলাম মর্তুজা বাধন, পরিতোষ রায়, রুহুল কুদ্দুস, আফরিনা আক্তার, ইন্টার্ন নিহাল রহমান, প্রমুখ।

রায়হান রোহানঃ 
























