বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)২৩৭ টি আসনে একক প্রার্থীদের নাম ঘোষণা করেছে। ঠাকুরগাঁও-১ থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগেও তিনি এই আসন থেকে ভোট করেন।
সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে দলের স্থায়ী কমিটির সভায় ভাচ্যুয়েলি যুক্ত হয়ে প্রার্থী তালিকা চুড়ান্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 

























