রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে শীতের আগমনী বার্তা

রাজশাহীতে নেমে এসেছে এ বছরের প্রথম কুয়াশা। সোমবার ভোর থেকেই শহর ও উপজেলা জুড়ে ঘন কুয়াশার চাদরে মোড়ানো ছিল চারপাশ।শীতের আগমনী ছোঁয়ায় বদলে গেছে প্রকৃতির রূপ, কুয়াশায় ঢাকা সকাল জানিয়ে দিচ্ছে শীত আসন্ন।ভোরের আলো ফুটলেও মহাসড়কে যানবাহনগুলোকে চলতে দেখা যায় হেডলাইট জ্বালিয়ে। কুয়াশা ভেদ করে গন্তব্যের পথে ছুটছে মানুষ। শহরের আশপাশের মাঠে দেখা গেছে শিশিরভেজা ঘাসে খেলায় মত্ত শিশুদের। প্রকৃতির স্নিগ্ধতায় মুখর সকাল যেন এক অন্যরকম অনুভূতি ছড়িয়ে দিয়েছে

মাকড়সার জালে ঝুলে থাকা শিশিরবিন্দু আর ধূসর আকাশে সূর্যের টিপটিপ আলো মিলেমিশে সৃষ্টি করেছে মনোমুগ্ধকর দৃশ্য। স্থানীয়রা বলছেন, আজকের এই সকালেই প্রথমবার সত্যিকারের শীতের ছোঁয়া টের পেলাম।আজকের এই প্রথম কুয়াশাময় সকাল যেন জানিয়ে দিচ্ছে আসছে শীত, আসছে স্নিগ্ধতার মৌসুম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে শীতের আগমনী বার্তা

প্রকাশিত সময় : ০৩:৩০:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫