রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব আজ সোমবার সকালে শেরে বাংলা ফজলুল হক হল ও মন্নুজান হল পরিদর্শন করেছেন।
এসময় তিনি হলের ভৌত অবকাঠামোর অবস্থাসহ শিক্ষার্থীদের আবাস কক্ষ ও আনুষঙ্গিক সুবিধাদি যেমন, রান্নাঘর, ডাইনিং-ক্যান্টিন, পাঠকক্ষ, কমনরুম ইত্যাদি সরেজমিনে পরিদর্শন করেন। তিনি হলের অবকাঠামোর বর্তমান অবস্থা নিরূপণ ও সে অবস্থার উন্নয়নে চাহিদা প্রণয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। শেরে বাংলা ফজলুল হক হল পরিদর্শনকালে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ, হলের প্রাধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ শরীফুল ইসলাম ও হল ছাত্র সংসদের সহ-সভাপতি মো. রানা হোসাইন এবং মন্নুজান হল পরিদর্শনকালে অন্যদের মধ্যে প্রাধ্যক্ষ প্রফেসর মোছা. আশীয়ারা খাতুন, হল ছাত্র সংসদের সহ-সভাপতি সুমাইয়া জাহানসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, শেরে বাংলা ফজলুল হক হল ও মন্নুজান হল রাবির প্রথম প্রজন্মের আবাসিক হল। গত শতাব্দীর ষাটের দশকে এসব হল নির্মিত হয়।

রায়হান রোহানঃ 

























