দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও চারজনের মৃ্ত্যু হয়েছে। একই সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে নতুন করে এক হাজার ১০১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর এখন পর্যন্ত রোগটিতে আক্রান্ত হয়ে ৭৩ হাজার ৯২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে এখন পর্যন্ত ৭০ হাজার ৫২৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে তিন হাজার ৩৯৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে সারাদেশে ডেঙ্গুতে মারা গেছেন ১৪ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৮ জনে। এর মধ্যে গত অক্টোবর মাসে মৃত্যু হয়েছে ৮০ জনের।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 





















