শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ব্যারিস্টার নওশাদের সাথে লড়বেন সারজিস

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর এনসিপি তাদের শীর্ষ নেতাদের নির্বাচনী আসনও ঘোষণা করেছে।
এর মধ্যে পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন সাবেক স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির। তিনি কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপি প্রার্থী তালিকা ঘোষণার পর রাতে এনসিপি তাদের শীর্ষ নেতারা কে কোন আসনে নির্বাচন করবেন, তার তালিকা দিয়েছে। সেখানে পঞ্চগড়-১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের নাম রয়েছে।
পঞ্চগড়-১ আসনে অন্য দলের প্রার্থীদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর মাওলানা ইকবাল হোসাইন, জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ব্যারিস্টার নওশাদের সাথে লড়বেন সারজিস

প্রকাশিত সময় : ০৫:৩০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫