জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগে মোট ৩৯টি আসন রয়েছে। এর মধ্যে তিন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট ছাড়া বাকি ৫টি জেলায় একটি করে আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি দলটি। ফলে এ বিভাগের ৩৪টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে ২৩ জনই হলেন দলের পুরনো মুখ। তাঁরা এর আগে বিভিন্ন সময়ে দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।
কেউ কেউ হয়েছিলেন এমপি-মন্ত্রী। আবার সর্বশেষ ২০১৮ সালে মনোনয়ন পেলেও সেবার রাতের ভোটের কারণে পরাজিত হয়েছিলেন বেশির ভাগই। ওই নির্বাচনে মনোনয়ন দেওয়া ১১ টি আসনে এবার নতুন মুখ দেখে প্রার্থী দিয়েছে বিএনপি।
তাঁরাও দলের ত্যাগী নেতা হিসেবে এলাকায় পরিচিত। তবে নতুনদের চেয়ে দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত থাকা ত্যাগী ও পুরনোদের ওপরই বেশি আস্থা রেখেছে বিএনপি।
এ জেলায় মোট আসন সংখ্যা ৬টি। এর মধ্যে ৬টিতেই প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ৬টি আসনের মধ্যে দুটিতে রয়েছেন নতুন মুখ। বাকি সবাই এর আগে মনোনয়ন পেয়েছেন। রাজশাহী-১ নতুন মুখ হিসেবে এবার মনোনয় পেয়েছেন সাবেক মন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের ভাই মো. শরীফ উদ্দীন ও রাজশাহী-৪ এম ডি জিয়াউর রহমান। পুরনোরা হলেন, রাজশাহী-২ মো. মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৫ অধ্যাপক নজরুল ইসলাম ও রাজশাহী-৬ আবু সাঈদ চাঁদ।
জয়পুরহাটে মোট দুটি আসনের দুজনই নতুন মুখ। তারা হলেন জয়পুরহাট-১ মো. মাসুদ রানা প্রধান ও জয়পুরহাট-২ আব্দুল বারী।
চাঁপাইনবাবগঞ্জে তিনটি আসনের মধ্যে তিনজনই পুরনো মুখ। তারা হলেন, চাঁপাইনবাবগঞ্চ-১ আসনে মো. সাজাহান মিয়া, চাঁপাইনবাবগঞ্জ-২ মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ মো. হারুনর রশিদ, নওগাঁ-১ মো. মোস্তাফিজুর রহমান।
বগুড়ায় ৭টি আসনের মধ্যে ৬টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এর মধ্যে নতুন মুখ রয়েছেন বগুড়া-৩ আব্দুল মুহিত তালুকদার। বাকি ৫টিতে পুরনো মুখদের মধ্যে রয়েছেন, বগুড়া-১ কাজী রফিকুল ইসলাম, বগুড়া-৪ মো. মোশারফ হোসেন, বগুড়া-৫ গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৬ তারেক রহমান, বগুড়া-৭ আসনে খালেদা জিয়া নির্বাচন করবেন।
নওগাঁয় ৬টি আসনের মধ্যে ৫টিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এর মধ্যে দুজন নতুন মুখ। তাঁরা হলেন, নওগাঁ-৩ মো. ফজলে হুদা বাবুল ও নওগাঁ-৪ ইকরামুল বারী টিপু। পুরনোদের মধ্যে রয়েছেন নওগাঁ-১ মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ মো. সামসুজোহা খান ও নওগাঁ-৬ শেখ মো. রেজাউল ইসলাম।
নাটোওে মোট চারটি আসন। এর মধ্যে তিনটি আসনে প্রার্থী ঘোষণা হয়েছে। তাঁদের মধ্যে পরুনো মুখ একমাত্র নাটোর-২ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আর নতুন মুখ হিসেবে যারা মনোনয়ন পেয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন নাটোর-১ ফারজানা শারমিন ও নাটোর-৪ মো. আব্দুল আজিজ।
সিরাজগঞ্জে মোট ৬টি আসনে মধ্যে ৫টিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তাঁদের মধ্যে নতুন মুখ শুধু সিরাজগঞ্জ-৩ আসনে ভিপি আয়নুল হক। আর পুরনোদের মধ্যে সিরাজগঞ্জ-২ ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ-৪ এম আকবর আলী, সিরাজগঞ্জ-৫ মো. আমিরুল ইসলাম খান ও সিরাজগঞ্জ-৬ এম এ মুহিত।
পাবনায় মোট আসন সংখ্যা ৫টি। এর মধ্যে ৪টিতে প্রার্থী ঘোষণা হয়েছে। তার মধ্যে নতুন হিসেবে মনোনয়ন পেয়েছেন শুধু পাবনা-৩ আসনে মো. হাসান জাফির তুহিন। এছাড়া পুরনোদের মধ্যে রয়েছেন পাবনা-২ এ কে এম সেলিম রেজা হাবিব, পাবনা-৪ হাবিবুর রহমান হাবিব এবং পাবনা-৫ আসনে মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 

























