শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইবিতে সাংবাদিক মারধরের ঘটনায় ৩ শিক্ষার্থী বহিষ্কার

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তদন্ত শেষে তিন শিক্ষার্থীকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার এবং নয়জনকে সতর্কবার্তা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, গত ১১ জুলাই বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে অর্থনীতি বিভাগের কয়েকজন শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পত্রিকায় কর্মরত শিক্ষার্থী সাংবাদিকদের মধ্যে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার তদন্ত প্রতিবেদন ও সিন্ডিকেটের ২৭১তম (সাধারণ) সভার সিদ্ধান্ত অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাহিদ হাসান সাংবাদিককে তলপেটে লাথি মারা, মোবাইল রিসেট করে মেডিকেল সেন্টারে ফেলে রাখা এবং প্রক্টর অফিসে মিথ্যা অভিযোগ দেওয়ার দায়ে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার হয়েছেন।

একই বর্ষের রিয়াজ মোর্শেদ ঘটনাটিতে প্রত্যক্ষ সহযোগিতা করায় এবং আফসানা পারভীন তিনা মোবাইল কেড়ে নিয়ে উসকানিতে জড়িত থাকায় একই শাস্তি দেওয়া হয়েছে।

এছাড়া, অর্থনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সাইফুল ইসলাম, মিল্টন মিয়া, মশিউর রহমান, রাকিব হোসেন; ২০২০-২১ শিক্ষাবর্ষের সৌরভ দত্ত, মিনহাজুল আবেদীন, সাব্বির হোসেন, সৌরভ হোসেন সজীব এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের ফরিদুল আলম পান্নাকে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলে থাকবেন কি না, এ বিষয়ে জুলাই-৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ. কে. এম. শামছুল হক ছিদ্দিকী বলেন, ‘শনিবার এ বিষয়ে হল প্রশাসনের বৈঠক হবে। তবে তারা যেহেতু বর্তমানে বৈধ শিক্ষার্থী নয়, হলে না থাকার সিদ্ধান্ত হতে পারে।’

অন্যদিকে শহীদ আনাস হলের প্রভোস্ট ড. মো. আব্দুল কাদের জানান, ‘আমরা এখনো আনুষ্ঠানিক চিঠি পাইনি। তবে ছাত্রত্ব না থাকায় পরবর্তীতে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ইবিতে সাংবাদিক মারধরের ঘটনায় ৩ শিক্ষার্থী বহিষ্কার

প্রকাশিত সময় : ১১:৫০:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫