শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এমপি প্রার্থীকে গুলি, হামলাকারীদের গ্রেপ্তার দাবি মির্জা ফখরুলের

চট্টগ্রামে গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। তিনি চট্টগ্রাম-৮ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী। এ ঘটনার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়ে বলেন, এরশাদ উল্লাহর গণসংযোগে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

বুধবার (৫ নভেম্বর) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এদিন সন্ধ্যায় চট্টগ্রাম নগরের পূর্ব বায়েজিদের চাইল্লাতলী এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এরশাদ উল্লাহ আহত হন।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। দুষ্কৃতিকারীদের নির্মম হামলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত এরশাদ উল্লাহসহ আরো একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন-এটি অপতৎপরতার নির্মম বহিঃপ্রকাশ।

বিএনপি মহাসচিব বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতেই এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে।

তাই এসব দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই।
দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নইলে ওঁত পেতে থাকা দুষ্কৃতকারীরা মাথাচাড়া দিয়ে দেশের অস্তিত্ব বিপন্ন করতে মরিয়া হয়ে উঠবে।

বিএনপি মহাসচিব বিবৃতিতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান এবং গুলিতে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এমপি প্রার্থীকে গুলি, হামলাকারীদের গ্রেপ্তার দাবি মির্জা ফখরুলের

প্রকাশিত সময় : ১১:১১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫