শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘চলো, পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ি` সচেতনতামূলক ক্যাম্পেইন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিচ্ছন্নতা বিষয়ক জনসচেতনতামূলক ক্যাম্পেইন ‘চলো, পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ি`। বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের ‘কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট‘ কোর্সের অংশ হিসেবে বিভাগের ২৮তম ব্যাচের শিক্ষার্থীরা এই ক্যাম্পেইনের আয়োজন করে। ৪ নভেম্বর (মঙ্গলবার) বেলা ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীরা তুলে ধরে যে পরিচ্ছন্ন ও সচেতন সমাজ গঠনে তরুণ প্রজন্মই হতে পারে অনুপ্রেরণার উৎস ও নেতৃত্বের বাহক। এলক্ষ্যে শিক্ষার্থীরা ক্যাম্পাসজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে এবং ব্যানার, পোস্টার ও অন্যান্য প্রচারণামূলক উপকরণের মাধ্যমে সবাইকে সচেতন করার বার্তা ছড়িয়ে দেয়।
ক্যাম্পেইনের উদ্বোধনী বক্তব্যে বিভাগের কোঅর্ডিনেটর মো. শাতিল সিরাজ বলেন,“শিক্ষার্থীদের তত্ত্বীয় জ্ঞানকে সমাজের প্রয়োজনে কাজে লাগানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলা এবং বিশ্ববিদ্যালয় সম্প্রদায়ের মধ্যে সচেতনতা সৃষ্টি করা আমাদের প্রধান লক্ষ্য।“
কোর্স শিক্ষক তন্দ্রা মন্ডল শিক্ষার্থীদের উদ্যোগের প্রশংসা করে বলেন, “কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট’ বিষয়টি শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়; বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমেই শিক্ষার্থীরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।“
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, তারা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিজেদের আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানাচ্ছেন। কেউ ডাস্টবিন ব্যবহারকে উৎসাহিত করেছেন, কেউ পোস্টার ও স্লোগানের মাধ্যমে বার্তা ছড়িয়েছেন। এতে সব মিলিয়ে ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয়েছে পরিচ্ছন্নতা ও ইতিবাচকতার এক অনুপ্রেরণামূলক পরিবেশ।
ক্যাম্পেইনের সূচনা পর্বে বিভাগের শিক্ষক সাঈদ ইব্রাহীম রিফাত, আয়শা সিদ্দিকা, ফাতেমা-তুজ-জোহরা এবং মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন । তাঁরা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও অংশগ্রহণের প্রশংসা করেন এবং এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘চলো, পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ি` সচেতনতামূলক ক্যাম্পেইন

প্রকাশিত সময় : ০৪:৫২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫