শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে বাবলা হত্যায় ‘সরাসরি অংশ নেওয়া’ ২ জন গ্রেপ্তার

চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে গোলাগুলির ঘটনায় নিহত সরোয়ার হোসেন বাবলার কিলিং মিশনে ‘সরাসরি অংশ নেওয়া’ দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ ছাড়া রাউজানে ৫ জন গুলিবিদ্ধর ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এসব কথা জানায় র‌্যাব। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে র‌্যাবের বিশেষ টিমের অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

র‌্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঘটনার ৩৫ ঘণ্টার মধ্যে নগরীর বিভিন্ন জায়গা অভিযনের পর চান্দগাঁওের আজীমপুর থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। দুজনেই বাবলা হত্যা মামলার আটজন আসামির মধ্যে অন্যতম। হত্যার উদ্দেশ্য সম্পর্কে এখনও পর্যন্ত কিছু স্বীকার না করলেও গ্রেপ্তার দুইজন নগরীর শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অনুসারী বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। ছোট সাজ্জাদের সঙ্গে সরোয়ার বাবলার অপরাধ জগতের আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে।

তিনি বলেন, এ ছাড়া একই দিন রাউজানে পাঁচজন গুলিবিদ্ধর ঘটনায় মূল আসামি ইশতিয়াক চৌধুরী অভিসহ তিনজনকে নগরীর চকবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল। আর বৃহস্পতিবার বায়জিদ এলাকার গোলাগুলিতে এক রিকশাচালক গুলিবিদ্ধ ঘটনায় একজনকে রউফাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগকালে বাবলাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। একইদিন রাত ৯টার দিকে রাউজানের বাগোয়ান এলাকায় গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হন অন্তত ৫ জন। পরদিন বৃহস্পতিবার নগরীর চালিতাতলীতে এক অটোরিকশাচালকে গুলি করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চট্টগ্রামে বাবলা হত্যায় ‘সরাসরি অংশ নেওয়া’ ২ জন গ্রেপ্তার

প্রকাশিত সময় : ১০:৪৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫