শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চোর সন্দেহে যুবদল নেতাকে ধাওয়া, গণপিটুনিতে ভাঙল পা

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় হামিদুল ইসলাম (৩৫) নামের এক যুবদল নেতাকে চোর সন্দেহে পিটিয়ে তার বাম পা ভেঙে দিয়েছেন স্থানীয়রা।

শুক্রবার (৭ নভেম্বর) রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের ত্রিশুলিয়া এলাকায় হামিদুল ইসলামকে গণপিটুনি দেওয়া হয়। পরে খবর পেয়ে শনিবার (৮ নভেম্বর) সকালে পুলিশ তাকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য শনিবার দুপুরে হামিদুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

হামিদুল ইসলাম বোদা উপজেলার ঝলই শালশিরি ইউনিয়নের নতুন হাট দক্ষিণ শালশিরি এলাকার বাসিন্দা। ঝলই শালশিরি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদল নেতা হামিদুল কামারহাট বণিক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।

স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের ত্রিশুলিয়া এলাকার ভবেশ চন্দ্র রায়ের বাড়ির একটি ঘরের তালা ভেঙে প্রবেশ করেন হামিদুল। শব্দ পেয়ে বাড়ির লোকজন তাকে ধাওয়া দিলে তিনি পালিয়ে যাওয়ার সময় একটি খালে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেন। সকালে পুলিশ তাকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ভবেশ চন্দ্র রায় বলেন, আমি থানায় মামলা করতে গিয়েছিলাম। পুলিশ আমার কাছে সমঝোতার জন্য স্বাক্ষর করে নিয়েছে। তারা বলেছে যে, সে যেহেতু অসুস্থ, চাইলে পরেও মামলা করা যাবে। তাই, আমি স্বাক্ষর করে চলে এসেছি। চুরি করার ইচ্ছে না থাকলে অন্য একটি এলাকার মানুষ এত রাতে তালা ভেঙে আমার ঘরে ঢুকবে কেন?

আটোয়ারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন কবির বলেছেন, ওই যুবকের বাম পায়ের একাধিক স্থানে ভেঙে গেছে। তার ডান হাতেও রক্তক্ষরণ হয়েছে। আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করেছি।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সরকার বলেছেন, চোর সন্দেহে ওই যুবককে স্থানীয়রা অনেক মারধর করেছেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠিয়েছেন চিকিৎসকরা। বাদী এ ঘটনায় অভিযোগ করবেন না বলে লিখিত দিয়েছেন।

বোদা উপজেলার ঝলই শালশিরি ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেন মানিক বলেন, ওই যুবক যুবদলের ওয়ার্ড কমিটির সদস্য। কোনো গুরুত্বপূর্ণ পদে নেই। আমি শুনেছি, তিনি একটি বিয়েবাড়ি থেকে রাতে ফিরেন। পরে ওই এলাকার এক নারীর সাথে দেখা করতে যান। সেখানেই স্থানীয়রা চোর সন্দেহে তাকে মারপিট করেছে। তার পা নাকি ভেঙে গেছে।

তবে, এ বিষয়ে জানতে হামিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে, আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামিদুলকে ভর্তি করানোর সময় দেওয়া মোবাইল নম্বরে কল করলে তার ভগ্নিপতি সফিয়ার রহমান তা রিসিভ করেন।

তিনি বলেন, হামিদুলের অসুস্থতার কথা শুনে আমি হাসপাতালে ছুটে গেছি। তবে, কী কারণে মারধর করা হয়েছে, জানি না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চোর সন্দেহে যুবদল নেতাকে ধাওয়া, গণপিটুনিতে ভাঙল পা

প্রকাশিত সময় : ১০:৪৭:১০ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫