রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য এবং আমাদের (সরকারের) উপর চাপ সৃষ্টি করতে বিভিন্ন কথা বলে। এসব কথার কিছু হয়তো সত্য থাকে। তাদের কথায় জনমনে নির্বাচন নিয়ে আশঙ্কা তৈরি হয়। তবে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোন আশঙ্কা নেই। সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর।
রবিবার (৯ নভেম্বর) সকালে রাজশাহী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে লিগ্যাল এইড অফিসে বিচারকদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ১৬-১৭ বছর নির্বাচন হয় না। একারণে কিছুটা শংকা মানুষের মধ্যে আছে। পাঁচ কোটি মানুষ কখনো ভোট দিতে পারেনি, এটা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সাধারণ মানুষ অধীর আগ্রহী হয়ে, নির্বাচনের জন্য অপেক্ষা করছে। তাদের মাঝে উৎসাহ সৃষ্টি হয়েছে।

রায়হান রোহানঃ 
























