শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দিনে দুপুরে দুর্বৃত্তের এলোপাতাড়ি গু’লিতে নি’হত ১

রাজধানীর আদালত পাড়ার কাছে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের ফটকে সোমবার বেলা ১১টার দিকে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। নিহতের নাম তারিক সাইদ মামুন।

ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার মল্লিক আহসান সামী জানিয়েছেন, মাস্ক পরে মুখ ঢাকা এবং ক্যাপ পরা দুই যুবক দৌড়ে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তারিককে স্থানীয়রা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের খালাতো ভাই হাফিজ বলেন, “আমার ভাই একজন সাধারণ মানুষ। সে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিল না। কী কারণে তাকে হত্যা করা হলো তা আমরা জানি না।”

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি হঠাৎ দৌড়ে এসে ফটকের সামনে প্রবেশ করেন। তার কিছুক্ষণের মধ্যে দুই যুবক তাকে পেছন পেছন করে লক্ষ্যবস্তু হিসেবে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফারুক হোসেন জানান, গুলির পর তারিক রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।

প্রাথমিক তদন্তে পুলিশের কাছে হত্যার কারণ ও হামলাকারীদের পরিচয় এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনাস্থল ও সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে তদন্ত শুরু করেছে।

নিহতের পরিবার গভীর শোকাহত, এবং স্থানীয় এলাকাবাসী আতঙ্কিত। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পাহারা দিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দিনে দুপুরে দুর্বৃত্তের এলোপাতাড়ি গু’লিতে নি’হত ১

প্রকাশিত সময় : ০৫:২৯:০১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫