রাজশাহীর বিনোদপুরে নিজ বাসায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইইআর বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সোনিয়া ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সকালে, মির্জাপুরের নিজ বাসায়, সোনিয়াকে ডাকতে গিয়ে দেখে ফ্যানের সঙ্গে তার মৃতদেহ ঝুলছে। পুলিশের সহযোগিতায় দ্রুত তার দেহ নিচে নামানো হয়।
এ সময় তার রুমে চারটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে মৃত্যুর কোন কারণ উল্লেখ না করে সকলের মঙ্গল কামনা করে। সে সাথে তার মৃতদেহ পোস্টমর্টেম না করারও আবেদন ছিল চিরকুটে। ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থীরা বলছেন, সোনিয়া খুব হাসিখুশি স্বভাবের মানুষ ছিল।
গতকাল পরীক্ষা দেওয়ার সময়ও তাকে স্বাভাবিক মনে হয়েছে বলছে সহপাঠীরা। সে কেন এমন সিদ্ধান্ত নিয়েছে তা বুঝে উঠতে পারছে না সকলে। সোনিয়া পরিবারের সাথে নগরীর মির্জাপুরে বাস করত। পুলিশের প্রাথমিক তদন্ত প্রতিবেদন বলছে, এটা আত্মহত্যা। কোন ধরনের ফ্রাস্ট্রেশন থেকে এ আত্মহত্যা হয়ে থাকতে পারে। তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রিপোর্টারের নাম 

























