শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির কাছে ৬০ আসন চায় নাগরিক ঐক্য

বিএনপির সঙ্গে নির্বাচনী জোটে আসন ভাগাভাগি বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে বগুড়ার শিবগঞ্জের কিচক বন্দরে নাগরিক ঐক্যের পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপির সঙ্গে আসন সংক্রান্ত আলোচনা ঠিকমতো হয়নি, তবে আগে থেকেই সমঝোতা ছিল। আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছি। কোথায় কার অবস্থা কেমন, তা নিয়ে আলোচনা হয়েছে। এ সপ্তাহের মধ্যেই আসন নিয়ে চূড়ান্ত আলোচনা হবে।’

তিনি আরও বলেন, ‘জোটের প্রতীকে ভোটের বিষয়ে আরপিও যা বলবে, তার বাইরে যাওয়া যাবে না। আমরা চাইলে সংশোধনের দাবি তুলতে পারি। আমরা ১৪২টি আসন জোটগতভাবে চেয়েছি। নাগরিক ঐক্যের পক্ষ থেকে ৫০-৬০টি আসনের দাবি থাকবে, তবে ২৫-৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব।’

পথসভায় বক্তব্য দিতে গিয়ে মান্না বলেন, ‘সরকার ভালো হলে জনগণের ভালো হয়, সরকার ভালো না হলে দেশও ভালো হয় না। নতুন বাংলাদেশ গড়তে হলে ভালো সরকার হতে হবে। পার্টি ভালো হলে সরকারও ভালো হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা যৌথভাবে নির্বাচন করার চেষ্টা করছি, এখনো চূড়ান্ত হয়নি। আমার কারও সঙ্গে শত্রুতা নেই, যে ভালো কাজ করবে, আমি তার সঙ্গেই আছি।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলাপের প্রসঙ্গ টেনে মান্না বলেন, ‘তারেক রহমান আমাকে বলেছেন, আমরা আপনাদের চাই, আপনারা ভালো মানুষ। আপনারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন। আমি তাদের বলেছি, আমার কোনো ব্যক্তিগত দাবি নেই, আমার দাবি জনগণের পক্ষে।’

সভায় আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার, গাজীপুর নাগরিক ঐক্যের আহ্বায়ক ডা. রানা এবং ছাত্র ঐক্য নেতা তৌফিক হাসান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিএনপির কাছে ৬০ আসন চায় নাগরিক ঐক্য

প্রকাশিত সময় : ১০:১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫