শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আশুলিয়ায় পিকআপে অগ্নিসংযোগ

সাভারের আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করে রাখা একটি পিকআপে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (১৪ নভেম্বর) ভোর ৫টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকার মেডলার গার্মেন্টসের সামনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এর আগে আশুলিয়ায় পার্কিং করা একটি বাসেও আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির পরেরদিনও পিকআপে আগুন দেওয়ার ঘটনা ঘটল।

পিকআপে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জিরাবো মডার্ণ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম।

স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার ভোর ৫টার দিকে একটি মোটরসাইকেলযোগে ২ জন লোক এসে পিকআপে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে ফোন করে আগুনের বিষয়টি জানান।

জিরাবো মডার্ণ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম বলেন, ‘ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায় এবং একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

যোগাযোগ করা হলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আশুলিয়ায় পিকআপে অগ্নিসংযোগ

প্রকাশিত সময় : ১২:০৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫