জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি থেকে আগামী নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের জন্য আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে যে মনোনয়ন ফরম সংগ্রহের কার্যক্রম আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত মধ্যরাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে সময়সীমা বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়। এনসিপি জানায়, নতুন শিডিউল অনুযায়ী দলীয় মনোনয়নের আবেদন জমা দেওয়ার শেষ সময় ২০ নভেম্বর।
পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ছিল ফরম সংগ্রহের শেষ দিন। এর আগে গত ৬ নভেম্বর থেকে ফরম বিক্রি শুরু করে দলটি।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























