শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পবিপ্রবির মেইন গেইটের আধুনিকায়ন ও সংস্কার

‎পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) প্রধান ফটকের আধুনিকায়ন ও সংস্কারের পর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উন্নয়ন কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান এবং ট্রেজারার অধ্যাপক আব্দুল লতিফ, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সুজাহাঙ্গীর কবির সরকার। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “এই সংস্কার কাজ বিশ্ববিদ্যালয়ের নান্দনিকতা বৃদ্ধি করবে এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। মানসম্মতভাবে কাজ সম্পন্ন করতে প্রশাসন সর্বদা তদারকি করবে।”
উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “পবিপ্রবিকে একটি আধুনিক, সুন্দর ও শিক্ষাবান্ধব বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা ধারাবাহিকভাবে উন্নয়ন কাজ পরিচালনা করছি। বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার শুধুমাত্র একটি গেইট নয়, এটি প্রতিষ্ঠানের পরিচয়, মর্যাদা ও নান্দনিকতার প্রতীক। আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থা সমৃদ্ধ এই নতুন গেইট পবিপ্রবির সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে। নতুন মেইন গেইট সংস্কার সেই অগ্রযাত্রারই অংশ।”
‎অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন সকলের সহযোগিতা কামনা করে আরও আধুনিক ও প্রযুক্তিসমৃদ্ধ ক্যাম্পাস গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পবিপ্রবির মেইন গেইটের আধুনিকায়ন ও সংস্কার

প্রকাশিত সময় : ১০:৪৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫