মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রদল–শিবিরের উত্তেজনা, সংঘর্ষ

  • রায়হান রোহানঃ
  • প্রকাশিত সময় : ১০:২০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ৫৭

রাজশাহী সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা এবং হাতাহাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসেই ঘটনাটি সংঘটিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কলেজে বাহির থেকে প্রবেশ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, দুপুরের দিকে ছাত্রশিবিরের কয়েকজন কর্মী কিছু বহিরাগতকে সঙ্গে নিয়ে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করেন।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের পরিচয়পত্র দেখতে চাইলে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয় এবং পরে তা হাতাহাতিতে রূপ নেয়।

সংঘর্ষে দুই পক্ষের অন্তত চারজন আহত হন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।

কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি শাহিন রেজা জানান, তারা নবীনবরণ অনুষ্ঠান আয়োজনের জন্য অধ্যক্ষের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

তখন ছাত্রদলের সদস্যরা তাদের পরিচয়পত্র চান ও পরে কথা–কাটাকাটির এক পর্যায়ে শিবির কর্মীদের মারধর করা হয়।

অন্যদিকে সিটি কলেজ ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লিমন অভিযোগ করে বলেন, শিবিরের সদস্যরা বহিরাগতদের নিয়ে এসে তাদের ওপর হামলা চালিয়েছে এবং হুমকি দিয়েছে। তাদের উদ্দেশ্য ছিল ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টি করা।

ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করে বহিরাগত প্রবেশ বন্ধের ঘোষণা দেয়।

অধ্যক্ষ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের কলেজে আসার সময় পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নগরীর বোয়ালিয়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ঘটনা জানার পর পুলিশ দ্রুত ক্যাম্পাসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ছাত্রদল–শিবিরের উত্তেজনা, সংঘর্ষ

প্রকাশিত সময় : ১০:২০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫