আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃ*ত্যু*দ*ণ্ডে*র রায়ে সন্তোষ প্রকাশ করে রাজশাহীতে মিষ্টি বিতরণ করেছে মহানগর জাতীয় নাগরিক পার্টি এনসিপি।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় এনসিপি নেতারা সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, এনসিপির মহানগর আহবায়ক মোবাশ্বের আলী, সদস্য সচিব আতিকুর রহমান, যুগ্ম আহবায়ক সারোয়ারুল হক রবিন, রাজশাহী জেলার যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এনসিপির নেতারা শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করার দাবি জানান।

রায়হান রোহানঃ 

























