রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে কাজলা গেটের সামনের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টা দিকে মহাসড়ক অবরোধ করে তারা।
বুধবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে কাজলা এলাকার একটি ক্যান্টিনে খেতে গেলে দুই শিক্ষার্থীকে রামদা ঠেকিয়ে তুলে নিয়ে মা*র*ধ*র করে দুর্বৃত্তরা। হামলায় আরও এক শিক্ষার্থী আহত হন।
মা*র*ধ*রে*র শিকার শিক্ষার্থীরা হলেন- ছাত্রলীগের সাবেক কর্মী ফাইনান্স বিভাগের ফারাবী ও একই বিভাগের শিক্ষার্থী বকশী। একই সময় খাবার নিতে গিয়ে নাট্যকলা বিভাগের শিক্ষার্থী মিনহাজও হামলার শিকার হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফারাবী ও বকশী যখন কাজলার একটি ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন, তখন ১০-১২ জন দু*র্বৃ*ত্ত হেলমেট ও মাস্ক পরে সেখানে ঢুকে হামলা চালায়। তারা রামদা ঠেকিয়ে ফারাবী ও বকশীকে ক্যান্টিন থেকে জোর করে তুলে নিয়ে যায়। একই সময় খাবার খেতে যাওয়া মিনহাজকে রামদা দিয়ে কু*পি*য়ে গু*রু*ত*র আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠান।
কিছুক্ষণ পর মণ্ডলের মোড় এলাকা থেকে আহত ফারাবীকে এবং হবিবুর হলের সামনে থেকে বকশীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
দুই শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় তারা কাঠের গুঁড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ গিয়েপরিস্থিতি শান্ত করে।

রায়হান রোহানঃ 

























