শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আর্টসেলের লিংকনসহ ২ জনের নামে রাকসুর জিএসের মামলা

দেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেলের ম্যানেজার খাদেমুল ওয়াহাব মাহের এবং কণ্ঠশিল্পী ও গিটারিস্ট লিংকন ডি কস্তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

চুক্তিবদ্ধ হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই ৩৬’ উদযাপনের অনুষ্ঠানে অংশ না নেওয়ার অভিযোগে এ মামলা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) মো. সালাহউদ্দীন আম্মার।

বুধবার (২৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাঈদের আদালতে এ মামলা করা হয়।

বাদীপক্ষের আইনজীবী কাইয়ুম হোসেন নয়ন বলেন, আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে তেজগাঁও থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরণ অনুযায়ী, ৩৬ জুলাই উদযাপনের অনুষ্ঠান ছিল গত ৫ অগাস্ট। এ অনুষ্ঠানে অংশ নিতে গত ১৯ জুলাই লিংকন আর্টসেল ও খাদেমুল ওয়াহাব মাহের চুক্তিবদ্ধ হন। চুক্তি অনুযায়ী ৫ লাখ ৭৫ হাজার টাকার মধ্যে ৫ লাখ ২৫ হাজার টাকা পরিশোধ করা হয়। তবে প্রোগ্রাম শুরুর ৫ ঘণ্টা আগে তারা (আর্টসেল) ফেসবুক পোস্টের মাধ্যমে জানায়, তারা অনুষ্ঠানে অংশ গ্রহণ করবে না।

অনুষ্ঠানে অংশগ্রহণ না করায় সাধারণ শিক্ষার্থী ও মামলার বাদী সালাহউদ্দীনের ‘১৬ লাখ টাকা ক্ষতি হয়’। ২৫ অগাস্ট তাদের লিগ্যাল নোটিশ পাঠানো হলেও তারা কোনো সদুত্তর দেয়নি। অনুষ্ঠানে অংশগ্রহণ না করে তারা প্রতারণা করেছেন বলে অভিযোগ করেন সালাহউদ্দীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আর্টসেলের লিংকনসহ ২ জনের নামে রাকসুর জিএসের মামলা

প্রকাশিত সময় : ০৯:৪৯:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫