বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মেট্রোরেলে বাড়তি নিরাপত্তা জোরদার করা হচ্ছে

রাজধানীর সচিবালয় মেট্রোরেল স্টেশনে দুই কিশোর ছাদে উঠে পড়ার ঘটনায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ।

সোমবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি মেট্রোরেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে আরও জোরদার করতে স্টেশনের প্রবেশ পথে সিসিটিভি লাগানোর ব্যবস্থা চলছে।’

দিয়াবাড়ি থেকে টঙ্গী পর্যন্ত মেট্রোরেলের কাজ সম্প্রসারণে অগ্রগতি নেই জানিয়ে পরবর্তী সরকার না আসা পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হবে না বলেও জানান তিনি।

এসময় গত ২১ নভেম্বর ঘটে যাওয়া ৫.৭ মাত্রার ভূমিকম্পে মেট্রোরেলের কোনো ফিজিক্যাল ক্ষতি হয়নি বলেও দাবি করেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মেট্রোরেলে বাড়তি নিরাপত্তা জোরদার করা হচ্ছে

প্রকাশিত সময় : ০৪:২৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫