সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে সাংবাদিকদের হেনস্তা, তালাবদ্ধ করার হুমকি দুই এনসিপি নেতার

রাজশাহী পর্যটন মোটেলে এনসিপির দুই পক্ষের উত্তেজনা চলার সময় সংবাদ কর্মীদের ওপর চড়াও হয়েছেন দুই এনসিপি নেতা। তাদের এক জনের নাম শোয়েব। বিকেল সাড়ে চারটায় পর্যটন মোটেলে পরিচিতি সভা নিয়ে সংবাদ সম্মেলন করছিলেন রাজশাহী জেলার নব গঠিত আহবায়ক কিমিটি।

এ সময় এনসিপির মহানগর কমিটির একাংশ অন্তত ত্রিশ জনের একটি দল জেলা কমিটির আহবায়ক সাইফুল আলমকে আওয়মীলীগের দোসর বলে তাদের কর্মসূচী ভন্ডুল করবার চেষ্টা চালায়। এ সময় হানগর কমিটির দুই জন নেতা সংবাদ সম্মেলন চলার সময় সভাকক্ষে ঢুকে সংবাদকর্মীদের বের হয়ে চলে যেতে হুকুম দেন।

যদি না যাওয়া হয় তাহলে দরজায় তালা মেরে ভেতরে আগুন দেবারও হুমকি দেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন কর্মরত সংবাদকর্মীরা। সাংবাদিকরা একাট্টা হয়ে সেই হুমকিদাতা দুজনকে পর্যনট মোটেলের বাইরে বের করে আনেন। দীর্ঘ সময় এনসিপি নেতাকর্মীদের সাথে সংবাদকর্মীদের উচ্চ বাক্য বিনিময় চলতে থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। সংবাদকর্মীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

এবং জড়িত দুজনের বিচার দাবি করেছেন। এ ঘটনার সুরাহা না হওয়া পর্যন্ত এনসিপির সকল কার্যক্রমে মিডিয়া কাভারেজ দেয়া থেকে আপাতত তারা বিরত থাকবেন বলেও জানান। সন্ধ্যায় সংবাদকর্মীরা পর্যটন মোটেল এলাকা ছেড়ে এলেও সেখানেই অবস্থান নিয়ে বসে ছিলো এনসিপি নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে সাংবাদিকদের হেনস্তা, তালাবদ্ধ করার হুমকি দুই এনসিপি নেতার

প্রকাশিত সময় : ১০:৫৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫