রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

উন্নতি দেখছেন সালাউদ্দিন

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চলতি বছরটা বেশ ভালো কাটিয়েছে বাংলাদেশ দল। দেশে ও দেশের বাইরে সাফল্য পেয়েছে তারা। সব মিলিয়ে এ বছর ৩০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে লাল-সবুজরা জয় পেয়েছেন ১৫টি। দলের সাফল্যে খুশি সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। কুড়ি ওভারের ক্রিকেটে বাংলাদেশ ভালো উন্নতি করেছে বলে মন্তব্য করেছেন তিনি। সালাউদ্দিন বলেন, ‘টি-টোয়েন্টিতে বাংলাদেশের ভালো উন্নতি হয়েছে। আমরা নিজেদের জন্য একটি লক্ষ্য স্থির করেছি এবং সেই লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি চলে এসেছি। আমি বলব না যে, আমরা সবকিছু অর্জন করেছি। কিন্তু এ বছর আমাদের বেশির ভাগ সাফল্য টি-টোয়েন্টি ক্রিকেট থেকে এসেছে।’ বিশ্বকাপের আগে টি-টোয়েন্টিতে পাওয়া সাফল্য টাইগারদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে বলে মনে করেন সালাউদ্দিন। তিনি বলেন, ‘আমরা অনেক টি-টোয়েন্টি সিরিজ খেলেছি, যা আমাদের উন্নতি করতে সাহায্য করেছে। বিশ্বকাপের আগে আমাদের অনেক পরিকল্পনা আছে। এখনও উন্নতির অনেক জায়গা আছে। আমরা যে ফলাফল আশা করেছিলাম তা পেয়েছি।’

সালাউদ্দিন কথা বলেন আসন্ন বিপিএল নিয়েও। ছয় দলকে নিয়ে আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ টি-টোয়েন্টি টুর্নামেন্ট। বিশ্বকাপের আগে বিপিএল খেলে নিজেদের প্রস্তুত করে নেবেন লিটন, ফিজরা। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিশ্বকাপের লড়াই। তার আগে বিপিএল আয়োজনকে ইতিবাচকভাবে দেখছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বলেন, ‘প্রতিযোগিতামূলক পরিবেশে একটা টুর্নামেন্ট খেলবে। ভালো বোলাররা আসবে, ব্যাটাররা তাদের ম্যাচ থেকে অনেক কিছু শিখতে পারবে। অবশ্যই এটা অনেক অনেক একটা ভালো। আমি বলব ভালো প্র্যাকটিস হবে ওয়ার্ল্ডকাপের আগে। যেহেতু আপনি একটা একই ফর্মে খেলার পর বিশ্বকাপ খেলতে যাবেন। তারা যদি ভালোভাবে সেটা ইউজ করতে পারে, আমি মনে করি এটা টিমের জন্য অনেক ভালো।’

২২ গজের ময়দানে বেশ ব্যস্ত সময় পার করছেন টাইগাররা। কদিন আগেই আয়ারল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে তাদের। এর আগে এশিয়া কাপ ও দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে ব্যস্ত ছিলেন না। টানা সিরিজ খেলার কারণে বেশ ধকল যাচ্ছে ক্রিকেটারদের ওপর। আন্তর্জাতিক সিরিজের পর এখন আবার বিপিএল। ক্রিকেটারদের ওয়ার্কলোড নিয়ে সালাউদ্দিন বলেন, ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য আমাদের যেহেতু ট্রেনার আছে আমরা কিন্তু আমরা সবসময় খেয়াল রাখি। এর আগের বিপিএলের সময় আমাদের ট্রেনার ইনভলভ ছিল, সে সবসময় মনিটর করছে কীভাবে ওয়ার্কলোডটা হচ্ছে। ছেলেরা এখন আগের থেকে অনেক ম্যাচিউর। স্পেশালি আমি আমাদের সঙ্গে যেসব ছেলে আছে, তারা কিন্তু নিজেদের ওয়ার্কলোড বলেন, ফুড হ্যাবিট বলেন; আগের থেকে নিজেরা অনেক আপগ্রেড। তাই আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে এবং তারা নিজেরাও জানে আসলে তাদের জিমে কী করতে হবে।’

বিশ্বকাপের আগে খেলোয়াড়দের ফিট থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। সালাউদ্দিন বলেন, ‘সবদিকেই নজর রাখা হবে। কারণ তারা তাদের মেন্টাল সেটটা কেমন আছে, তাদের ফিজিক্যাল সেটটা কেমন আছে, তারা টেকনিক্যালি কেমন করছে- সবকিছুই তাদের নজর রাখতে হবে। কারণ দেখা গেল যে এখানে ন্যাশনাল টিমে একটা ট্রেনার যেভাবে ট্রেনিং করাচ্ছে হয়তো বিপিএল এসে সে ট্রেনিং সে পাচ্ছে না। বা ফিটনেস ডাউন হলে তো পরে তো আমাদেরই আবার এটা রিকভার করে আবার তাকে ফিট করে নিয়ে আসতে হবে। এই জিনিসগুলো পুরো লক্ষ্য রাখা হবে। তারা যেন প্রতিটা সেক্টরেই ওয়ার্ল্ডকাপের জন্য রেডি থাকে। কারণ খুব বেশি সময় থাকবে না।’ সালাউদ্দিন বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ ছিলেন। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর কুমিল্লা অংশ নেয়নি। সালাউদ্দিন জানান, তিনি বিপিএলকে মিস করেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

উন্নতি দেখছেন সালাউদ্দিন

প্রকাশিত সময় : ১১:৩০:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫