বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গভবন এলাকায় বিকল্প সড়ক ব্যবহারে ডিএমপির নির্দেশনা

মহান বিজয় দিবসে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে বিভিন্ন অতিথির সৌজন্য সাক্ষাৎ উপলক্ষে বঙ্গভবন সংলগ্ন এলাকায় যান চলাচলে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিবৃতিতে সোমবার (১৫ ডিসেম্বর) এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, কূটনীতিক, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতারা সৌজন্য সাক্ষাৎ করবেন।

উক্ত অনুষ্ঠানে আগত অতিথিদের যানবাহন সুষ্ঠু ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ১৬ ডিসেম্বর দুপুর ২টা থেকে বঙ্গভবনের রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত বঙ্গভবনের আশপাশের এলাকায় চলাচলরত যানবাহন চালক ও ব্যবহারকারীদের বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

যান চলাচল সংক্রান্ত নির্দেশনা:
১. আহাদ বক্স (গুলিস্তান) থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত সব প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে।
২. মতিঝিল অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজউক ক্রসিং পর্যন্ত সব ধরনের যানবাহন প্রবেশ বন্ধ থাকবে।
৩. মতিঝিল পার্ক রোডের উত্তর দিক থেকে ইত্তেফাক মোড় অভিমুখে কোনো প্রকার যানবাহন চলাচল করবে না।
৪. শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী সব বাস দৈনিক বাংলা, ইউবিএল ও প্রেসক্লাব হয়ে (আসা-যাওয়া) চলাচল করবে অথবা অন্য কোনো সুবিধাজনক বিকল্প সড়ক ব্যবহার করবে।

৫. দৈনিক বাংলা থেকে রাজউক অভিমুখে কোনো বাণিজ্যিক যানবাহন চলাচল করবে না।
৬. জিরো পয়েন্ট থেকে রাজউক অভিমুখে স্টিকারযুক্ত যানবাহন ছাড়া অন্য সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

অনুষ্ঠান চলাকালীন যান চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে ডিএমপি সর্বসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা চেয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

বঙ্গভবন এলাকায় বিকল্প সড়ক ব্যবহারে ডিএমপির নির্দেশনা

প্রকাশিত সময় : ১০:৪৬:১২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫