বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্টের এজলাস কক্ষে আইনজীবী ছাড়া অন্যদের প্রবেশ নিষেধ

নিরাপত্তার কারণে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের এজলাস কক্ষে আইনজীবী ছাড়া বিচারপ্রার্থী, মামলা সংশ্লিষ্ট ব্যক্তি ও অপ্রত্যাশিত যেকোনো ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) রাতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ব্যবস্থা গ্রহণের কথা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান এবং গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বিবেচিত। প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, মামলা পরিচালনায় নিযুক্ত আইনজীবীসহ গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিতকরণ জরুরি।

সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে, এ আদালতে আগত কিছু বিচারপ্রার্থী, মামলা সংশ্লিষ্ট ব্যক্তি ও অপ্রত্যাশিত ব্যক্তি সুপ্রিম কোর্টের এজলাসে প্রবেশ করছেন, যা আদালতের নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশ এবং বিচারকার্য পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এতে বিচারপতি, আইনজীবী ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নিরাপত্তাজনিত কারণে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের এজলাস কক্ষে আইনজীবী ছাড়া বিচারপ্রার্থী কিংবা ‘অপ্রত্যাশিত’ যেকোনো ব্যক্তির প্রবেশাধিকার সীমিত বা নিয়ন্ত্রিত থাকবে। পাশাপাশি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যেকোনো সমাবেশ, মিছিল, বৈধ ও অবৈধ যেকোনো প্রকার অস্ত্র, মারণাস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য বহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো।

এ আদেশ ১৫ ডিসেম্বর সোমবার থেকে কার্যকর হয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সুপ্রিম কোর্টের এজলাস কক্ষে আইনজীবী ছাড়া অন্যদের প্রবেশ নিষেধ

প্রকাশিত সময় : ০৩:৪৫:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫