বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আগুনে পুড়ে শিশুর মৃত্যু, সেই দগ্ধ বিএনপি নেতার চারদিন পর মামলা

লক্ষ্মীপুরে বিএনপি নেতার বসতঘরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে শিশু আয়েশা আক্তার বিনতির (৮) মৃত্যু ও তিনজন দগ্ধের ঘটনায় চারদিন পর মামলা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে দগ্ধ বিএনপি নেতা বেলাল হোসেন অজ্ঞাতদের আসামি করে সদর মডেল থানায় এ মামলা করেন।

সদর মডেল থানার ওসি ওয়াহেদ ফারভেজ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেলাল বাদী হয়ে মামলা করেছেন। এ বিষয়ে তদন্ত চলছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) মধ্যরাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলালের ঘরে দুর্বৃত্তদের আগুনে তার মেয়ে আয়েশা মারা যায়। এছাড়া বেলালসহ তার দুই মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭) ও সামিয়া আক্তার বিথি (১৪) দগ্ধ হয়। এরমধ্যে স্মৃতি ৯০ শতাংশ পুড়ে গেছে। সে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বিথির শরীরের ২ শতাংশ পুড়ে গেছে। চিকিৎসা শেষে সে পরিবারের সঙ্গে রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আগুনে পুড়ে শিশুর মৃত্যু, সেই দগ্ধ বিএনপি নেতার চারদিন পর মামলা

প্রকাশিত সময় : ১০:৫০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫